আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে পেসকভ এসব কথা বলেন। তিনি বলেন, "ন্যাটো জোটের ব্যাপারে রাশিয়ার কখনো বিশেষ কোনো মোহ ছিল না। আমরা এই জোটের ধরন সম্পর্কে জানি। ন্যাটো জোট কখনো শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয় নি। এই জোট তৈরি করা হয়েছে শুধুমাত্র যুদ্ধবিগ্রহের জন্য।"
চলতি সপ্তাহে ন্যাটো জোট নতুন কৌশল ঠিক করেছে যে, তারা রাশিয়ার হামলার বিরুদ্ধে বহুমুখী ফন্টে লড়াই করবে। এরপর দিমিত্রি পেসকভ এইসব কথা বললেন।
গত সপ্তাহে রাশিয়ায় অবস্থিত ন্যাটো জোটের কয়েকটি কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে মস্কো। তার আগে কয়েকজন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির দায়ে আমেরিকা বহিষ্কার করে। এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে রাশিয়া।#
342/